দেশে স্বর্ণের দাম আরো কমেছে
Loading...

দেশে স্বর্ণের দাম আরো কমেছে
দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম। এবার ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম কার্যকর হবে আজ থেকেই।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এর আগে ৭ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
Loading...
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

- কাতার আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতিপত্র হস্তান্তর
- ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র
- ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ ইসরায়েলে, বিশ্বজুড়ে নিন্দা
- উপসাগরীয় মিত্রদের কাছে যুদ্ধের খরচ চাইতে পারেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন
Loading...






