বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Loading...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
ওই সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের পরিচালক ও বিমানকেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
Loading...
বিমানের জনসংযোগ বিভাগ জানায়, ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত বাজানো হয়।
পাশাপাশি বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এছাড়াও ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার
- ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- সংঘাত নয়, আঞ্চলিক সহাবস্থানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ: কাতার
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
Loading...






