সরাসরি ফ্লাইট ও ভিসা জটিলতার নিরসন চান পাকিস্তানি ব্যবসায়ীরা
Loading...

সরাসরি ফ্লাইট ও ভিসা জটিলতার নিরসন চান পাকিস্তানি ব্যবসায়ীরা
সরাসরি ফ্লাইট না থাকা ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশের সঙ্গে কাঙ্ক্ষিত মাত্রায় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে পারছেন পাকিস্তানি ব্যবসায়ীরা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয় উঠে আসে।
Loading...
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টার সঙ্গে এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফরে এসেছে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলটি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেয়া হয়েছে। দুই দেশের জনসংখ্যার ভলিউম বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম। উভয় দেশেরই সুযোগ রয়েছে বাণিজ্যকে বাড়িয়ে নেয়ার।
Loading...
বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের আরো বেশি ডায়ালগ হওয়া দরকার।’ নিজেদের মধ্যে সম্ভাব্য সহযোগিতা উন্মোচন দুই দেশকেই লাভবান হতে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি চায় জানিয়ে এফপিসিসিআই সভাপতি বলেন, ‘ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় পাকিস্তানের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় তাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন না।’
Loading...
এ সময় তিনি এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপণন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এফপিসিসিআই প্রতিনিধি দল।
Loading...
পাকিস্তান সরকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিম চালু করেছে। এর আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারেন বলেও উল্লেখ করেন তারা। এ সময় পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতিনিধি দলটি বাংলাদেশে ট্রেড এক্সপো আয়োজনে আগ্রহ প্রকাশ করে।

- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার
- ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- সংঘাত নয়, আঞ্চলিক সহাবস্থানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ: কাতার
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
Loading...






