২৩ বছর পর ফিরে অ্যাকাউন্টে পেলেন না টাকা, স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা প্রবাসীর
Loading...

২৩ বছর পর ফিরে অ্যাকাউন্টে পেলেন না টাকা, স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা প্রবাসীর
দীর্ঘ ২৩ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দেখেন তার অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। খোঁজ নিয়ে দেখেন, স্ত্রী-সন্তান আর ব্যাংকের পাঁচ কর্মকর্তার যোগসাজশে ১১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এ ঘটনায় বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী-সন্তান আর রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌদি প্রবাসী সেলিম খান। তার বাড়ি বরিশাল নগরের আস্তাকাঠী।
Loading...
আসামিরা হলেন, প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার, ছেলে নাজমুল খান, মেয়ে জামাই আমান উল্লাহ, রূপালী ব্যাংকের সদর রোড শাখার ম্যানেজার, সাগরদী বাজার শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার এবং নথুল্লাবাদ শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার।
আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলাটি তদন্তের জন্য পুলিশের ক্রাইম ইনভিষ্টেগেশন বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সেলিম খান দীর্ঘ ২৩ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশে আসেন। রূপালী ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে টাকা নেই।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
খোঁজ নিয়ে জানতে পারেন, আসামিরা পরস্পরের যোগসাজশে সেলিম খানের স্বাক্ষর জাল করে। পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে তিনটি চেক দিয়ে ১১ লাখ ১০ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাত করে।
Loading...
বিষয়টি জানতে গত ১৩ জানুয়ারি রূপালী ব্যাংকের সাগরদি ও নথুল্লাবাদ শাখায় গেলে তারা নানাভাবে হুমকি দেয়। ব্যাংকের নিয়মবহির্ভূতভাবে স্ত্রী সন্তান ও জামাইকে টাকা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা খারাপ আচরণ করে সেলিম খানকে তাড়িয়ে দেয়।
পরে সেলিম খান টাকা ফেরত পাওয়ার জন্য গত ১৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন।
Loading...
এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় গত ২৬ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।
আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর
কাতারে উরিদুর পক্ষ থেকে পবিত্র রমজানে ফ্রি উমরাহ আদায়ের সুযোগ
কাতারে আইডি ছাড়া ইমিগ্রেশনে ইগেট ব্যবহার করা যাবে যে অ্যাপ দিয়ে
কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে জিতে নিন ২,৫০০ রিয়াল পুরস্কার
মাত্র ১০% অগ্রীম পেমেন্ট করে কাতার এয়ারওয়েজের ঈদ অফার নিয়ে নিন

- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






