৬০ দিনের মধ্যে বৈধ হতে হবে লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের
Loading...

৬০ দিনের মধ্যে বৈধ হতে হবে লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের
লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ৬০ দিনের মধ্যে বৈধতা অর্জনের সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস গতকাল এ তথ্য জানিয়েছে। লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে দূতাবাসের জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
Loading...
লিবিয়া সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশটির শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের জন্য দুই মাসের মধ্যে বৈধতা (আকামা) অর্জনের সময়সীমা ঘোষণা করেছে।
এই প্রক্রিয়ার আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত লিবিয়ার অফিশিয়াল বন্দর (পোর্ট) দিয়ে দেশে প্রবেশ করা সব বিদেশি শ্রমিককে তাদের বৈধতা অর্জন করতে হবে। তাই লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এ প্রক্রিয়া অনুসরণ করে বৈধতা অর্জন অত্যন্ত জরুরি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বৈধতা (আকামা) অর্জনে সব বিদেশি শ্রমিককে অবশ্যই লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের (https:// wafed.gov.ly/) মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।
আরও পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






