রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত
Loading...

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত
রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে কুয়েত কর্তৃপক্ষ। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেফতারের কথা জানিয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধীদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। যারা আরব ও এশীয় জাতীয়তার অধিকারী।
Loading...
জানা যায়, গ্রেফতারদের মধ্যে কিছু ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করে। অন্যরা হচ্ছেন অনিয়মিত শ্রমিক। যাদের স্থায়ী চাকরি নেই।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইন লঙ্ঘন করে কুয়েতের যেসব কোম্পানি কর্মী নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দেশজুড়ে চলা এক বিশেষ অভিযানে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এই গ্রেফতারগুলো করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসন আইন, ৩ হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৩৬১ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে
আরও খবর
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার
- ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- সংঘাত নয়, আঞ্চলিক সহাবস্থানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ: কাতার
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
Loading...






