কুয়েতের নতুন নিয়মে হাহাকার প্রবাসী শ্রমিকদের
Loading...

কুয়েতের নতুন নিয়মে হাহাকার প্রবাসী শ্রমিকদের
কুয়েতের প্রবাসী কর্মীদের জন্য দেশ ত্যাগে নতুন একটি নিয়ম চালু করেছে দেশটির সরকার। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই বিধান, যার আওতায় বিদেশ ভ্রমণ বা দেশে ফেরার আগে কর্মীদের বাধ্যতামূলকভাবে নিয়োগকর্তার অনুমতি (এক্সিট পারমিট) নিতে হবে।
সরকার বলছে, এ নিয়মের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তা— উভয়ের অধিকার সুরক্ষিত থাকবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশত্যাগের অনুমতির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ ও ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া দেশ ত্যাগ করলে নেওয়া হতে পারে প্রশাসনিক ব্যবস্থা।
কুয়েতে অবস্থানরত অনেক প্রবাসী নতুন আইনকে ইতিবাচকভাবে দেখলেও অনেকেই বলছেন, এতে জরুরি ভিত্তিতে দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে। একজন প্রবাসী বলেন,”যারা ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য এটা ভালো, কারণ কর্মীরা কোনো অনিয়ম করে পালিয়ে যেতে পারবে না।”
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তবে আরেকজন মন্তব্য করেন,”মালিক যদি দেশের বাইরে থাকেন বা যোগাযোগে সমস্যা হয়, তাহলে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে আমাদের ভোগান্তি হবে।”
কুয়েত সরকার জানায়, এই পদক্ষেপ মূলত শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং নিয়োগকর্তার ক্ষতি ঠেকাতে নেওয়া হয়েছে। অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।
আরও পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






