অক্টোবরে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি
Loading...

অক্টোবরে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি
চলতি মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি। তিন দফায় তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এখনও অনেক প্রবাসী সেখানে রয়েছেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে ৩০৯ জন ও ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।
বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। এসব বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের জন্য দূতাবাস কাজ করছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানান, লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Loading...
বিপদগ্রস্ত ও অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের মধ্য থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে ইচ্ছুকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করে যাচ্ছে।
দূতাবাসের সক্রিয় উদ্যোগের ফলে এই অভিবাসীদের জেল-জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও প্রচার, ইরানপন্থী ইউটিউব চ্যানেল সরিয়ে দিল গুগল
- যুক্তরাষ্ট্রে আস্থা নেই, প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে দুনিয়া চষে বেড়াচ্ছে আরবরা
- ৮০ শতাংশ কাজের পরও চুক্তিতে ব্যর্থ ইরান–যুক্তরাষ্ট্র, নেপথ্যে আলাপ এখনো চলছে
- ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ
- যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু
Loading...






