সৌদি আরবে বাংলাদেশের আরও একটি পদক
Loading...

সৌদি আরবে বাংলাদেশের আরও একটি পদক
সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ টেবিল টেনিস মিশ্র বিভাগে সেমিফাইনাল উঠায় ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
টেবিল টেনিস মিশ্র বিভাগে বাংলাদেশ বিভাগে খেলেছেন খৈ খৈ মারমা ও জাভেদ আহমেদ। তারা কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফকে ৩-০ সেটে হারান। প্রথম গেমে ১৪-১২, দ্বিতীয় গেমে ১১-৫ ও তৃতীয় গেমে ১১-৮ এ জয় আসে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ রাউন্ড অব সিক্সটিনে গায়নাকে ৩-২ সেটে হারিয়েছে।
আজ পুরুষ ও নারী দ্বৈতেরও খেলা ছিল। হৃদয়-রামহিম ৩-২ সেটে আলজেরিয়া ও সোমা-খৈ খৈ জুটি ৩-২ সেটে তুরস্কের কাছে হেরেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইসলামিক সলিডারিটি গেমসে এর আগে ভারত্তোলক মারজিয়া আক্তার ইকরা ব্রোঞ্জ জেতেন। এবার গেমসে ভারোত্তোলনে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পেয়েছেন ইকরা। আজ টিটি দলের পদকের পর বাংলাদেশে গেমসে পদকের সংখ্যা দাঁড়ালো চারটি ব্রোঞ্জ এ।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার
- ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- সংঘাত নয়, আঞ্চলিক সহাবস্থানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ: কাতার
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
Loading...






