সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ সেনা নিহত: আইএসপিআর
Loading...

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ সেনা নিহত: আইএসপিআর
সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
যুদ্ধবিধস্ত সুদানে কয়েক বছর ধরে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
আফ্রিকার দেশটিতে গত দুই বছর ধরে সরকারের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ ) নামের সশস্ত্র একটি গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অংশে প্রায়ই সশস্ত্র হামলা ও পাল্টা হামলায় হতাহতের খবর আসছে।
Loading...
উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত ‘আবেই’ একটি সংঘাতপ্রবণ অঞ্চল। উভয় দেশ এ অঞ্চলের মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়ই সংঘাত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এখানে জাতিসংঘ মিশনে কাজ করছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মর্যাদাপূর্ণ স্থান অক্ষুণ্ন রেখে আসছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
জাতিসংঘের তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম স্থানে ছিল। তার আগেও কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বহু গৌরবময় অধ্যায়ের অংশ বাংলাদশের শান্তিরক্ষীরা।
১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়া শুরু। এরপর ৩৭ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে।
Loading...
বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে মোট ২ লাখ ৫৫৮ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী ৩ হাজার ৬৪৫ জন।
সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন ১ লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫ হাজার ৬১৯ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।
Loading...
এর মধ্যে ৯টি মিশনে সেনাবাহিনীর সদস্য রয়েছেন প্রায় ৫ হাজার। সম্প্রতি প্রধমবারের মতো ডিআর কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
শুরু থেকে সুদানে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ছয়জন এবং পুলিশের ২৪ জন। আহত হয়েছেন ২৭২ জন।
Loading...
বার্তা সংস্থা এএফপি জানায়, সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির সরকার। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আধাসামরিক বাহিনী র্যাাপিড সাপোর্ট ফোর্সেস এ হামলা চালিয়েছে।
Loading...
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট ধীরে ধীরে চালুর ঘোষণা কাতারের
- সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ
- কুয়েতে ১৫ দিন কারাভোগের পর দেশে ফেরত, ঢাকা বিমানবন্দরে অসুস্থ হয়ে প্রবাসীর মৃত্যু
- মালয়েশিয়ায় বান্ধবীসহ বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
Loading...






