ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩০৪ কোটি ডলার
Loading...

ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩০৪ কোটি ডলার
বিজয়ের মাস ডিসেম্বরেও প্রবাসী আয়ের শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৭ হাজার ১০০ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ২৮ দিনেই এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৪২ কোটি ডলার বেশি। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকার কারণেই প্রবাসী আয়ে এই উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ইউরোপীয় কাউন্সিলের সভাপতির সাথে কাতারের আমিরের বৈঠক
- সুদানে মানবিক বিপর্যয়: ১০ লাখ মানুষের পাশে কাতার চ্যারিটি
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাতারের আমিরের জরুরি ফোনালাপ
- কাতারে লিমুজিন ও রাইড-হেইলিং সেবায় কড়াকড়ি: অভিযানে ৩২টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত
- ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
Loading...






