রমজান উপলক্ষে কাতার এক হাজার পণ্যের দাম কমাবে
Loading...

রমজান উপলক্ষে কাতার এক হাজার পণ্যের দাম কমাবে
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় এক হাজারেরও বেশি পণ্যের দামে ছাড় দেওয়া হবে।
রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ভোক্তাদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত ছাড়মূল্যের লেবেলযুক্ত পণ্য খুঁজে নেওয়ার আহবান জানিয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এই উদ্যোগের আওতায় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যেমন আছে আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য, তেমনি আছে কাগজের তোয়ালে, অ্যালুমিনিয়াম ফয়েল, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ বেশি চাহিদাসম্পন্ন বিভিন্ন অখাদ্য পণ্যও।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত ছাড়মূল্য বাস্তবায়নে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হবে। একই সঙ্গে সবাইকে এই উদ্যোগের সুবিধা গ্রহণ ও দায়িত্বশীলভাবে কেনাকাটা করার আহবান জানানো হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ইরান যুদ্ধে লেবানন কেন ইসরায়েলের টার্গেট
- নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল কাতার রিটেইল জায়ান্ট ‘আল মীরা’
- সমাজকর্মে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: আমিরের কাছ থেকে ‘রওদা পুরস্কার’ পেলেন রফিকের সিইও
- কাতারের আকাশসীমায় ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত
- ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না ইরান
Loading...






