জেবেল আলীতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’র কাছেই ড্রোন বিস্ফোরণ

Loading...

জেবেল আলীতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’র কাছেই ড্রোন বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে আটকা পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাতীয় পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান ত্রিমুখী সংঘাতের মধ্যে গত শনিবার রাতে জাহাজটির অদূরে ইরানের একটি ড্রোন বিস্ফোরিত হয়। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিএসসি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বিএসসি সূত্র জানায়, জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকই নিরাপদ আছেন। নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে বিএসসি সদর দফতরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে।

জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা আছে। যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও আজ সোমবার থেকে পুনরায় খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিএসসি বলছে, জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। জাহাজে পর্যাপ্ত খাদ্য, পানি ও জ্বালানি মজুত রয়েছে। নাবিকদের বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং নিয়মিতভাবে পরিস্থিতির হালনাগাদ দিতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনায় করণীয় সম্পর্কে আগেই তাদের ব্রিফ করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি আপাতত বাংলাদেশ বা অন্য কোনো বন্দরে যেতে পারবে না।

এদিকে আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত নাবিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সহমর্মিতা প্রকাশ করেছেন। ওই বার্তায় তিনি চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালনকারী ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারত্বের প্রশংসা করেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে জেবেল আলীতে অবস্থানরত জাহাজের নাবিকেরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিচ্ছেন, যা জাতির জন্য গর্বের বিষয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এ অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের পরিবারের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে। এ সংকটময় সময়ে সরকার তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

মন্ত্রী আরো জানান, দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস বিষয়টি অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। প্রয়োজনে সহায়তার জন্য স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদেরও প্রস্তুত রাখা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading