ইউরোপীয় কাউন্সিলের সভাপতির সাথে কাতারের আমিরের বৈঠক

Loading...

ইউরোপীয় কাউন্সিলের সভাপতির সাথে কাতারের আমিরের বৈঠক

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বুধবার দোহায় আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে গাজা ও লেবানন পরিস্থিতি এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পারস্য উপসাগর ও হরমোজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকির মুখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বৈঠকে উভয় পক্ষই বর্তমান উত্তজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে বৈশ্বিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর তারা জোর দেন।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি জ্বালানি নিরাপত্তায় একটি “নির্ভরযোগ্য অংশীদার” হিসেবে কাতার রাষ্ট্রের অবিচল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আঞ্চলিক পরিস্থিতির বাইরেও কাতার এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার উপায়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করেন। বাণিজ্য ও বিনিয়োগ খাতের পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও এই বৈঠকে খতিয়ে দেখা হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আমির শেখ তামিম এবং আন্তোনিও কস্তা গাজা ও লেবাননে চলমান সংঘাতের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে কথা বলেন। তারা ঐক্যমত পোষণ করেন যে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading