অতিরিক্ত দাবি: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের

Loading...

অতিরিক্ত দাবি: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন ও পরষ্পরবিরোধী বিবৃতি এ পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে থেকেছে- বলা হয় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রোববার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, বারবার পরষ্পরবিরোধী বিবৃতি এ পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে থেকেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তাছাড়া, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন হিসাবে বিবেচিত এবং এরসঙ্গে হুমকি-ধামকিও আলোচনা বিঘ্নিত করেছে।

এই পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনও সম্ভাবনা স্পষ্টতই দেখা যাচ্ছে না, বলা হয় বার্তা সংস্থা ইরনা-র খবরে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading