ইরানের পর মার্কিন নাগরিকদের আরও এক দেশ ছাড়ার নির্দেশ
Loading...

ইরানের পর মার্কিন নাগরিকদের আরও এক দেশ ছাড়ার নির্দেশ
লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাণিজ্যিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকা অবস্থাতেই মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
লেবাননের পরিস্থিতি জটিল বলে সতর্ক করে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন ছাড়ার নির্দেশের পরও যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন।
দূতাবাস আরও জানায়, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো ‘হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে’। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে, গত ১৭ এপ্রিল শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করা। তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






