ইরানপন্থি মিলিশিয়া নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
Loading...

ইরানপন্থি মিলিশিয়া নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরাকে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস)-এর প্রধানের তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের আওতায় এই ঘোষণা দেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, হাশিম ফিনয়ান রহিম আল-সারাজি এই গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিজ্ঞপ্তিতে মার্কিন প্রশাসন এই গোষ্ঠীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেএসএস সদস্যরা ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপর হামলা চালিয়েছে।’
সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের সশস্ত্র গোষ্ঠীর নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করছে।
ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে নিয়োগ করা এই মিলিশিয়া গোষ্ঠীগুলো মূলত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করে থাকে। ইরাক এখন এই ছায়া যুদ্ধের অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- কেন বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
- প্রেসিডেন্ট হওয়া মানেই ঝুঁকি নেয়া; হামলার পর ট্রাম্পের প্রতিক্রিয়া
- ট্রাম্পের ডিনারে হামলাকারী ক্যালিফোর্নিয়ার স্কুল শিক্ষক কোল অ্যালেন
- সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে
- ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমান বাহিনীর ২ সদস্য অভিযুক্ত
Loading...






