লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবক নিহত
Loading...

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবক নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি যুবক মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। তাঁর বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
দূতাবাস জানায়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
- ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; তেহরানে বিস্ফোরণের আওয়াজ
- নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
- অগ্রগতি হলেও ফলাফল ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, ঝুলে রইল যুদ্ধের শঙ্কা
- বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
- দালালের প্রতারণায় দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ৩ বাংলাদেশির মৃত্যু
Loading...






