সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
Loading...

সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এগুলোর মধ্যে দেশটির অত্যাধুনিক সেজ্জিল-টু মিসাইলও রয়েছে। খবরে বলা হয়েছে, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর এই প্রথম এই সেজ্জিল-টু মিসাইল, যা ড্যান্সিং মিসাইল নামে পরিচিত, ব্যবহার করল ইরান।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস জানিয়েছে, রোববার ওই মিসাইল ছোড়া হয়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, অন্যান্য মিসাইল ও ড্রোনের সঙ্গে সেজ্জিল-টু ছোড়া হয়েছে।
কী এই সেজ্জিল-টু বা ড্যান্সিং মিসাইল?
ইরানের সেজ্জিল-টু হলো একটি দুই ধাপের, সলিড-ফুয়েল মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল(এমআরবিএম) । এটির রেঞ্জ প্রায় ২ হাজার কিলোমিটার এবং এটি প্রায় ৭০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।
সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনার স্টাডিজের (সিএসআইএস) তথ্য অনুযায়ী, ড্যান্সিং মিসাইলের দৈর্ঘ্য প্রায় ১৮ মিটার, ব্যাসার্ধ ১.২৫ মিটার, এবং মোট ওজন প্রায় ২৩ হাজার ৬০০ কেজি। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন সাজ্জিল, আশোরা ও আশুরা।
Loading...
মিসাইলটি সলিড-ফুয়েল প্রযুক্তি ব্যবহার করে, এতে এটি অনেক দ্রুত লঞ্চ করা যায় কারণ এর জন্য প্রস্তুতির সময় কম লাগে। এই সংক্ষিপ্ত লঞ্চ সময়ের কারণে শত্রুর জন্য ক্ষেপণাস্ত্রকে টেক-অফের আগে শনাক্ত বা ধ্বংস করা কঠিন হয়ে যায়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সেজ্জিল-টু’র রেঞ্জ ও সক্ষমতা
ইরানের নিজস্ব তৈরি সেজ্জিল মিসাইল মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটির রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার। এই মিসাইল ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এমনকি ইউরোপ ও এশিয়ার কিছু অংশেও আঘাত হানতে সক্ষম এই মিসাইল্
সেজ্জিলের মোট ওজন প্রায় ২৩ হাজার ৬০০ কেজি এবং ওয়ারহেডের ওজন প্রায় ৭০০ কেজি। এটি প্রচলিত বিস্ফোরক ওয়ারহেড এবং পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ডিজাইন করা হয়েছে।
Loading...
কেন সেজ্জিল-টু’কে ‘ড্যান্সিং মিসাইল বলা হয়?
সেজ্জিল-টু’র বিশেষ বৈশিষ্ট্য হলো এটি রি-অ্যান্ট্রি করতে সক্ষম। মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে অত্যন্ত উচ্চগতিতে নেমে আসার সময় একটি ঘূর্ণনধর্মী বা সুইভেলিং গতি করে। এই গতি মিসাইলটিকে শত্রুর রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেম এড়াতে সাহায্য করে।
আকাশে থাকতেই গতিপথ পরিবর্তন করতে পারে এই মিসাইল। তাই এটিকে প্রতিহত করা বেশ কঠিন। প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে এর সর্পাকৃতি গতি থাকার কারণে সেজ্জিল-টুকে ‘ড্যান্সিং মিসাইল’ নামে ডাকা হয়।
Loading...
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম সেজ্জিল-টু
জানা যায়, গতিপথ পরিবর্তনের সক্ষমতা ছাড়াও এই মিসাইলে অ্যান্টি-রাডার কোটিং রয়েছে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে সহজে শনাক্ত করতে পারে না।
আইআরজিসির দাবি, ফাঁকি দেয়ার এমন ফ্লাইট প্যাটার্নের কারণে এটি যুক্তরাষ্টের প্যাট্রিয়ট মিসাইল ও ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
- সেজ্জিল টু দিয়ে হামলা চালাল ইরান, কতটা ভয়ংকর এই মিসাইল
- ইসরায়েলের শতাধিক স্থানে হামলা, ৫ বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইরানের
- প্রবাসীদের পাশে সব সময় সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
- ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
Loading...





