মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা
Loading...

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা
মালদ্বীপে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অনেক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
Loading...
অনেকেই প্রথমবার রক্তদান করে আনন্দ প্রকাশ করেছেন এবং অন্যদেরও এতে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। কর্মসূচির স্টল পরিদর্শন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের আইন মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীদের সনদ ও উপহার দেয় বাংলাদেশ হাই কমিশন।

- নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
- অগ্রগতি হলেও ফলাফল ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, ঝুলে রইল যুদ্ধের শঙ্কা
- বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
- দালালের প্রতারণায় দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ৩ বাংলাদেশির মৃত্যু
- বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফার
Loading...






