বিশ্বকাপে আরও ১৬ দল বাড়াল ফিফা
Loading...

বিশ্বকাপে আরও ১৬ দল বাড়াল ফিফা
আগামী বছর ৪৮ দল নিয়ে হবে ছেলেদের ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। সবশেষ কাতার বিশ্বকাপও হয়েছিল ৩২ দল নিয়ে। আলোচনা হচ্ছিল, মেয়েদের বিশ্বকাপেও দল বাড়ানোর।
অবশেষে সেটির চূড়ান্ত ঘোষণা এসে গেল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, উইমেন্স বিশ্বকাপেও বাড়ল দলের সংখ্যা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ফিফা জানায়, ২০৩১ বিশ্বকাপ থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল। তবে অপরিবর্তিত থাকবে ২০২৭ বিশ্বকাপ। ব্রাজিলে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশ নেবে ৩২ দলই। ৪৮ দলের বিশ্বকাপ হলে বাড়বে ম্যাচের সংখ্যা। দিনক্ষণও বাড়বে ১ সপ্তাহ।
ফিফা আরও জানিয়েছে,৪টি করে দল নিয়ে ১২ গ্রুপে হবে ২০৩১ বিশ্বকাপ। টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। অর্থাৎ ম্যাচ বাড়বে ৪০টি। ছেলেদের ২০২৬ বিশ্বকাপে ঠিক এভাবেই হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
২০১৯ সালে ফ্রান্সে হয়েছিল ২৪ দলের উইমেন্স বিশ্বকাপ। চার বছর পর ২০২৩ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো হয় ৩২ দলের বিশ্বকাপ হয়। বেড়েছিল ৮ দল। ২০২৭ বিশ্বকাপও একই নিয়মে হবে। ২০৩১ বিশ্বকাপে হবে ৪৮ দলের।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
আরও খবর
- নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের
- পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে: মন্ত্রী আরিফুল হক
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে : প্রবাসী কল্যাণমন্ত্রী
- ইরানের শাহেদ বনাম যুক্তরাষ্ট্রের লুকাস: যুদ্ধে কোনটি বেশি কার্যকর
- মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর কোন দেশে কত মানুষ নিহত হয়েছেন?
Loading...






