নতুন ব্যাগেজ রুলস: বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে?
Loading...

নতুন ব্যাগেজ রুলস: বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে?
বিদেশফেরত যাত্রীদের জন্য মোবাইল ফোন ও অন্যান্য পণ্য আনার ক্ষেত্রে ব্যাগেজ রুলসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন যাত্রী বছরে একবার শুল্ক ও করমুক্তভাবে একটি নতুন মোবাইল ফোন দেশে আনতে পারবেন।
মঙ্গলবার (০৩ জুন) এনবিআর কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন এবং বছরে একবার একটি নতুন মোবাইল ফোন বিনা শুল্কে দেশে নিয়ে আসার সুযোগ পাবেন। তবে এই সীমা অতিক্রম করলে প্রচলিত বিধিমালা অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ করতে হবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা এক লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় (যেমন: স্পিরিট, বিয়ার) শুল্ক ও কর ছাড়া আমদানি করতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়; তাদের ক্ষেত্রে মদ আমদানি নিষিদ্ধ।
এনবিআরের নতুন নিয়মে আরও উল্লেখ করা হয়েছে, যাত্রীরা বুকিং, হ্যান্ডক্যারি ও অন্যান্য লাগেজসহ সর্বোচ্চ ৬৫ কেজি ওজনের পণ্য সঙ্গে আনতে পারবেন। এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
এনবিআরের কর্মকর্তারা বলছেন, ব্যাগেজ রুলস হালনাগাদ করার মূল উদ্দেশ্য হলো যাত্রীদের জন্য শুল্ক সুবিধার সীমা স্পষ্ট করা এবং শুল্ক ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পরিবর্তনগুলো যাত্রীদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করবে এবং সরকারের রাজস্ব সংগ্রহে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আরও খবর
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে না কাতার
- ঈদে দেশে ঢুকেছে ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স
- সংঘাত নয়, আঞ্চলিক সহাবস্থানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ: কাতার
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
Loading...






