কাতারে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি

Loading...

কাতারের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি।

কাতারে শারীরিক সুস্থতা ও ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতে আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। এই উপলক্ষে সারা দেশে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় মঙ্গলবার কাতার এই দিবসটি পালন করে। দোহাসহ দেশটির ছোট-বড় সব শহরেই আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

উৎসবের আমেজ ও জনসমাগম সকাল থেকেই দোহার কর্নিশ, অ্যাস্পায়ার জোন এবং লুসাইল বুলেভার্ডে হাজার হাজার মানুষের ঢল নামে। কাতারি নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দেন ফুটবল, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতায়।

সরকারি অফিস এবং স্কুল-কলেজ বন্ধ থাকায় পরিবার নিয়ে দিনটি উদযাপন করছেন সব বয়সের মানুষ।

Loading...

ভোর থেকেই দোহার অ্যাসপায়ার জোন, কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটি, লুসাইল এবং কাতারা সাংস্কৃতিক ভিলেজের মতো প্রধান স্থানগুলোতে নানারকম আয়োজন দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।

সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও শামিল হন ফুটবল, বাস্কেটবল, টেনিস ও সাইক্লিংয়ের মতো বিভিন্ন ইভেন্টে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

নারী ও শিশুদের জন্য বিশেষ আয়োজন

এবারের ক্রীড়া দিবসে নারী ও মেয়েদের জন্য এডুকেশন সিটি স্টেডিয়ামে এক বিশেষ আয়োজন রাখা হয়েছে। সেখানে কেবল নারীদের জন্য সংরক্ষিত পরিবেশে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে।

কাতার ফাউন্ডেশনের আয়োজনে ‘এডুকেশন সিটি রান-কালার এডিশন’ এবং মাউন্টেন বাইক রেসের মতো আকর্ষণীয় ইভেন্টগুলো সবার নজর কাড়ছে। এছাড়া এডুকেশন সিটিকে আজ ‘গাড়ি-মুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে যাতে মানুষ হেঁটে চলাফেরা ও শরীরচর্চায় আরও উৎসাহ পায়।

Loading...

প্রযুক্তির ছোঁয়ায় খেলাধুলা

স্টেডিয়াম ৯৭৪-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ‘লেখউইয়া’র আয়োজনে বিশেষ জোন করা হয়েছে। সেখানে মিডিয়া সিটি কাতার নিজেদের ‘ইস্পোর্টস ভিলেজ’ প্রদর্শন করছে এবং ‘খাউই’ (Khawi) নামে একটি নতুন মোবাইল গেম উন্মোচন করেছে।

কাতারের ঐতিহ্যবাহী নানারকম খেলার পাশাপাশি আধুনিক ই-স্পোর্টসের এই সমন্বয় তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Loading...

কেন এত গুরুত্ব?

বিশেষজ্ঞরা বলছেন, নিষ্ক্রিয় জীবনযাত্রার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কমাতে এই দিবসটি কাতারি নাগরিকদের জন্য একটি মাইলফলক।

এটি কেবল একদিনের ইভেন্ট নয়, বরং সারাবছর সুস্থ থাকার এক অঙ্গীকার। কাতারের প্রাচীন ক্রীড়া ঐতিহ্য এবং আধুনিক ক্রীড়া পরিকাঠামোর এক অনন্য মেলবন্ধন দেখা যায় এই আয়োজনে।

আরও খবর

Loading...

Loading