কাতারে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশে রোজা

Loading...

সৌদি আরব-কাতারে রোজা শুরু বুধবার, ওমান-তুরস্কে বৃহস্পতিবার

কাতারে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশে রোজা শুরু হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাতারে রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার হবে রমজানের প্রথম দিন। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারও বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর ও ওমানে আজ চাঁদ দেখা যায়নি। এসব দেশে আগামীকাল বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ তান শ্রী সৈয়দ দানিয়েল সৈয়দ আহমদ দেশের ২৯টি স্থানে চাঁদ পর্যবেক্ষণ শেষে এই ঘোষণা দেন। তুরস্ক, জাপান ও ফিলিপাইনেও ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রমজান পালিত হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বাংলাদেশ, পাকিস্তান ও ইরানে মঙ্গলবার ছিল শাবান মাসের ২৮ তারিখ। ফলে এসব দেশে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এই অঞ্চলে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

দুবাইয়ের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading