মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে বাতিল ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট
Loading...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে বাতিল ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আকাশপথ। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার যুদ্ধাবস্থার কারণে আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ডে সীমিত পরিসরে কার্যক্রম চলছে। তবে কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের ফ্লাইটে।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট; ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। পুরো পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও কিছু রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বৃহস্পতিবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৪টি অ্যারাইভাল এবং ৬টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এ ছাড়া জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- যে ৭ কারণে ইরান যুদ্ধে জয়ের ঘোষণা দিতে পারছেন না ট্রাম্প
- বাংলাদেশি তেলের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান: রাষ্ট্রদূত
- ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা
- ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
Loading...






