যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদি
Loading...

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদি
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় আঞ্চলিক উদ্বেগের মধ্যে দুদিনের সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশই এই সফরকে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
২০১৭ সালে মোদি ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। সে সময় তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার একটি সৈকতে খালি পায়ে হাঁটেন।
প্রায় ৯ বছর পরও দুজনই ক্ষমতায় আছেন। একে অপরকে বন্ধু বলে উল্লেখ করা এই দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানা যায়।
Loading...
ইসরায়েলি সরকারের এক কর্মকর্তা বলেন, ‘এই সফর বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার পথ খুলে দেবে। দুই দেশের সম্পর্ক বড় ধরনের উন্নয়নের দোরগোড়ায় রয়েছে।’
মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে পারেন এবং দেশটির সরকারি হলোকাস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে পুষ্পস্তবক অর্পণ করবেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইরানকে ঘিরে মার্কিন সামরিক তৎপরতা
মোদির সফর এমন সময়ে হচ্ছে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করেছে। পাশাপাশি পেন্টাগন ভূমধ্যসাগরে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যা ইসরায়েলের উপকূলের দিকে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে ইরান পাল্টা জবাবে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। এসব দেশে লাখ লাখ ভারতীয় কাজ করেন এবং প্রতি বছর বিপুল অঙ্কের রেমিট্যান্স দেশে পাঠান।
Loading...
ভারতের থিংক-ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কাবির তানেজা বলেন, নয়াদিল্লি এ অঞ্চলে সংঘাত দেখতে চায় না। এ ধরনের বার্তা আগে দেওয়া হয়েছে এবং এই সফরেও তা দেওয়া হবে বলে আমি নিশ্চিত।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, সফরে আঞ্চলিক প্রেক্ষাপট নিয়েও নিয়েও আলোচনা হতে পারে।
তানেজা বলেন, ভারত ইসরায়েলি সামরিক সরঞ্জাম কিনতে আগ্রহী হলেও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের জোটনিরপেক্ষ নীতির কারণে কোনো আনুষ্ঠানিক জোটে যোগ দিতে নয়াদিল্লি সতর্ক থাকবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






