সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত

Loading...

সৌদি আরবে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত

সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে এ তথ্য জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

তারা বলেছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় আহত এক সেনা মারা গেছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তিনি গত ১ মার্চ আহত হয়েছিলেন বলে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড বলেছে, “মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনাসদস্য গতকাল রাতে মারা গেছেন। গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন বাহিনীর ওপর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

অপারেশন এপিক ফিউরি-তে এই নিয়ে মোট সাতজন মার্কিন সেনাসদস্য নিহত হলেন। বর্তমানে সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের সদস্যদের জানানোর ২৪ ঘণ্টা পর ওই নিহত যোদ্ধার পরিচয় প্রকাশ করা হবে।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

সূত্র: আলজাজিরা

Loading...

Loading