ভরিতে ৩১৫০ টাকা বেড়ে স্বর্ণের দামে ফের রেকর্ড
Loading...

সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
Loading...
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।
পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
Loading...
এর আগে সবশেষ গত ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
- নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
- অগ্রগতি হলেও ফলাফল ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, ঝুলে রইল যুদ্ধের শঙ্কা
- বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
- দালালের প্রতারণায় দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ৩ বাংলাদেশির মৃত্যু
- বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফার
Loading...






