ঢাকা-দুবাই রুটে বিমানের অতিরিক্ত ফ্লাইট ১১-১২ জানুয়ারি
Loading...

বাংলাদেশ বিমানে নেই বাংলাদেশী সিনেমা
ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কারণে এবং রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সুবিধার্থে আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকা-দুবাই রুটে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান।
এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্স এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪০৪৭ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ছেড়ে যাবে এবং দুবাই পৌঁছাবে স্থানীয় সময় সাড়ে ৩টায়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।
রোববার দুপুর আড়াইটায় ফ্লাইটটির টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের ভবন, আহত শতাধিক
- কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে
- কাতারের পর এবার ইরানি দূতাবাস কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব
- ১৯৮৩ সালের পর স্বর্ণের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন
- মধ্যপ্রাচ্য যুদ্ধে ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ১০৭ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্প
Loading...






