কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

Loading...

কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত

কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

কাতারের জলসীমায় দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা উদ্ধার সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টারটি নিয়মিত বা ‘রুটিন’ দায়িত্ব পালনকালে জলসীমার ওপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

এদিকে এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিশেষ করে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এসব হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে কাতার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই; এটি সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ত্রুটির ফল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশ ও জলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে কাতারের সামরিক বাহিনীও নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র : আলজাজিরা

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading