আমিরাতে লটারিতে প্রবাসী বাংলাদেশি জিতলেন ৩৩ লাখ টাকা
Loading...

আমিরাতে লটারিতে প্রবাসী বাংলাদেশি জিতলেন ৩৩ লাখ টাকা
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট আবুধাবি র্যাফেল ড্র লটারিতে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস। যা বাংলাদেশি ৩৩ লাখ টাকার বেশি।
মধ্যপ্রাচ্যের ওই দেশে তপন দাস ছাড়াও আরও ভারতীয় তিন প্রবাসী আবু ধাবি বিগ টিকেট সিরিজের ২৭১তম ড্রয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ ও ভারতের ভাগ্যবান চার বিজয়ী যৌথভাবে ৩ লাখ ৭০ হাজার আমিরাতি দিরহাম জিতেছেন।
আরও আপডেট পেতে এখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যপে জয়েন করুন
Loading...
বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আবুধাবির বিগ টিকিট র্যাফেল ড্রর পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। এতে ৩ লাখ ৭০ হাজার দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার বেশি।
বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস পুরস্কারের অর্থ হিসেবে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন। গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন ৩০ বছর বয়সী তপন দাস। দেশটিতে নরসুন্দরের কাজ করেন তিনি। এখন লটারিতে পাওয়া অর্থে নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
যারা কাতারে চাকরি খুঁজছেন তাদের জন্য কিছু চাকরির খবর
Loading...
তপন দাস বলেন, আমি পরিবারকে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে টাকা পাঠিয়েছি। আমি শিগগিরই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। দীর্ঘদিনের স্বপ্নের এই র্যাফেল ড্র জয় আমার দরজা খুলে দিয়েছে ।
আরও খবর
- ত্রিমুখী হামলায় বেকায়দায় ইসরায়েল, ফুরিয়ে আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
- ইরানে ২ হাজার মার্কিন প্যারাট্রুপারের ভূমিকা কী হতে পারে
- মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি
- হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী
- ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ
Loading...






