হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী

Loading...

হবিগঞ্জে ট্যাংকলরীর চাকায় পিষ্ট কাতার প্রবাসী

হবিগঞ্জের বাহুবলে শ্বশুরালয় থেকে বাড়ি ফেরার পথে ট্যাংকলরীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কাতার প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মোতালিব (২৮)।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তার গ্রামের বাড়ি পাশ্ববর্তী নবিগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামে বলে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাতার প্রবাসী আব্দুল মোতালিব হবিগঞ্জ সদর উপজেলার বনগাও শ্বশুরালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্যাংকলরীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায় এবং আরোহী আব্দুল মোতালিব ঘটনাস্থলেই নিহত হন।

‎খবর পেয়ে বাহুবল মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading