নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৩ রাষ্ট্রের সরকারপ্রধান প্রতিনিধি ও কূটনীতিকরা

Loading...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৩ রাষ্ট্রের সরকারপ্রধান প্রতিনিধি ও কূটনীতিকরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা গতকাল শপথ নেন। বঙ্গভবনের দরবার হলের প্রথা ভেঙে প্রথমবারের মতো গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেন অন্তত ১৩ দেশের আমন্ত্রিত অতিথি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এর মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, স্পিকার, মন্ত্রী, সচিব ও কূটনীতিক। নতুন সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও আঞ্চলিক বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে তাদের এ উপস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সরব উপস্থিতি ছিল। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু সশরীরে উপস্থিত থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও ঐতিহাসিক এ মাহেন্দ্রক্ষণে অংশ নিতে ঢাকা সফর করেন। ভারতের পক্ষ থেকে নয়াদিল্লির বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। তার অংশগ্রহণ দুই দেশের সংসদীয় সম্পর্ক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি ভারতের সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এছাড়া পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী ইসলামাবাদের প্রতিনিধিত্ব করেন। হিমালয় কন্যা নেপালের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলংকার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নলিন্দা জয়তিসা অনুষ্ঠানে যোগ দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

innews_squaকাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আমন্ত্রিত দেশের মধ্যে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংসদ ভবনের শপথ কক্ষে গতকাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বিকাল ৪টায় দক্ষিণ প্লাজার জমকালো আয়োজনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে কূটনীতিক ছাড়াও প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Loading...

সূত্র অনুযায়ী, শপথ অনুষ্ঠানের পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনে তার কার্যালয়ে বিদেশী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও তুরস্ক।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading