মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Loading...

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী গতকাল এ উপদেষ্টাদের নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোট পাঁচজনকে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক জাহেদ উর রহমান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, বিএনপির রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের প্রধান রেহান আসিফ আসাদ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ ‘অবিলম্বে’ কার্যকর হবে। তবে উপদেষ্টাদের কার কী দায়িত্ব হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা গতকাল শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী। এর বাইরে আরো ১০ জন উপদেষ্টার পদ পেলেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিজের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) পদে দুজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর একজন প্রটোকল অফিসারও নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এসব পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে নিজের একান্ত সচিব-১ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন কিংবা ওই তিনজনকে ওই সব পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন পর্যন্ত এসব নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এদিকে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের যাত্রা শেষ হয় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে জানিয়ে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য তারা সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সোমবার তার কার্যালয়ে বিদায়ী ভাষণ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। রাতে জাতির উদ্দেশে ভাষণে তার মেয়াদ শেষের কথা জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নিজ নিজ দপ্তর থেকে গত কয়েক দিনে বিদায় নিয়েছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading