প্রবাসীদের লাশ পরিবহনে যুক্ত হলো আরো দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স

Loading...

প্রবাসীদের লাশ পরিবহনে যুক্ত হলো আরো দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশীদের লাশ দেশে আসার পর বিমান বন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দিতে আধুনিক সুবিধা সম্পন্ন নতুন দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর নতুন দুটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এ সময় বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রবাসী কর্মীদের লাশ সম্পূর্ণ বিনামূল্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানান প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, এর আগে প্রবাসীদের লাশ পরিবহনে তিনটি গাড়ি নিয়োজিত ছিল, যার সাথে আজ আরো দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হলো। এ বর্ধিত সক্ষমতার ফলে দেশের যেকোনো প্রান্তে প্রবাসী কর্মীর লাশ দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে।

Loading...

মূলত, বিমানবন্দরে লাশ পৌঁছানোর পর বিদ্যমান আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর নিশ্চিত করাই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়ার সুবিধার্থে এদিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং তাঁদের মৃত্যুপরবর্তী মর্যাদা রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। এসময় তিনি আরও ঘোষণা করেন যে, প্রবাসীদের লাশ কোনো খরচ ছাড়াই দেশে নিয়ে আসার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’

Loading...

তিনি বলেন, ‘বর্তমানে প্রবাসীদের লাশ বিমানবন্দর থেকে গ্রহণের সময় দাফন ও তাৎক্ষণিক খরচের জন্য পরিবারের হাতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এর বাইরে যারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঠিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রবাসে কাজ করতে যান, তাদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ১৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সুযোগ-সুবিধাগুলো যেন প্রতিটি ভুক্তভোগী পরিবার সহজে পায়, সে বিষয়ে বিশেষ তদারকি চালানো হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তিনি আরো বলেন, মৃত প্রবাসীদের সম্মানের সাথে শেষ বিদায় জানাতে ফ্রিজিং, অ্যাম্বুলেন্স ও বিশেষায়িত ব্যবস্থাপনার এ কার্যক্রম কেবল ঢাকা কেন্দ্রিক সীমাবদ্ধ থাকবে না। প

র্যায়ক্রমে চট্টগ্রাম ও সিলেটসহ দেশের সব জেলাতেই এ উন্নত পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। প্রবাসীদের ঘাম ঝরা রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের শেষ সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে এ সর্বোচ্চ সেবা নিশ্চিত করাকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে সরকার।

প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে বিএমইটি রেজিস্ট্রেশনের ওপর জোর দেওয়ার পাশাপাশি বৈদেশিক মিশনে মৃত ব্যক্তিদের আইনি সহায়তার পরিধিও বাড়ানো হচ্ছে। মূলত প্রবাসীদের অধিকার রক্ষা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই নতুন প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading