অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা
Loading...

পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা
খাইবার পাখতুনখাওয়ায় ৪০ সীমান্ত সেনা চৌকি দখল এবং অসংখ্য হত্যা ও পাকিস্তানি সেনা জীবিত ধরে নিয়ে যাওয়ার দাবি করেছে আফগানিস্তান। গত সপ্তাহের বিমান হামলার জবাবে বৃহস্পতিবার রাতে অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, তীব্র সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সেনা নিহত হয়েছেন এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ শুরু হয়। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তাদের দাবি, হামলার সময় সীমান্তের অন্তত ৪০টি সেনা চৌকি দখলে নেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তান পাল্টা দাবি করেছে, আফগানিস্তানের বিপুলসংখ্যক সেনা নিহত হয়েছে এবং সীমান্তের অসংখ্য চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






