আজ মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার ভোট

Loading...

আজ মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার ভোট

মার্কিন সিনেটে আজ প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোট গ্রহণ করা হবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণা বা সামরিক অভিযান শুরুর ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক ইরান ইস্যুকে কেন্দ্র করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও, প্রেসিডেন্ট তা পাশ কাটিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারেন কি না, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কংগ্রেসের অনেক আইনপ্রণেতা ট্রাম্পের এই পদক্ষেপের সঙ্গে একমত নন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এদিকে, ইরান অভিযোগ করেছে— এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, মার্কিন নাগরিকদের স্বার্থে নয়।

ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

সূত্র : রয়টার্স

Loading...

Loading