মার্কিন লক্ষ্যবস্তু শনাক্তে ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া
Loading...

মার্কিন লক্ষ্যবস্তু শনাক্তে ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া
মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর ওপর নিখুঁত হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া।
তিন জন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ও ‘দ্য ক্যাস্পিয়ান পোস্ট’ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, এর মাধ্যমে ওয়াশিংটনের অন্যতম পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী রাশিয়া এখন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ল।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সম্পদের অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে।
রাশিয়ার এই অত্যাধুনিক গোয়েন্দা সক্ষমতা ব্যবহারের ফলে ইরানি বাহিনীর পক্ষে মার্কিন লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করা সহজ হচ্ছে। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
চলমান এই যুদ্ধে ইতোমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটেছে। গত রবিবার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরান এ পর্যন্ত হাজার হাজার ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে। বিশ্লেষকদের মতে, কুয়েতে মার্কিন কমান্ড সেন্টার ও রাডার সিস্টেমে ইরানের নিখুঁত হামলার নেপথ্যে রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রেখেছে। এমনকি সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনও হামলার শিকার হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের এক সপ্তাহ পার হওয়ার আগেই ইরানের নিজস্ব গোয়েন্দা নজরদারি ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই ঘাটতি পূরণে রাশিয়া এগিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এখন পর্যন্ত ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, নৌ-সম্পদ এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
রাশিয়ার সহায়তার বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানি শাসকগোষ্ঠী বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা প্রতিদিন কমছে, নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে এবং উৎপাদন ক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোও এখন আর শক্ত প্রতিরোধ গড়তে পারছে না।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
গোয়েন্দা পর্যালোচনায় যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সত্ত্বেও চীন এখন পর্যন্ত ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, সিআইএ এবং পেন্টাগন রাশিয়ার গোয়েন্দা সহযোগিতার প্রতিবেদনের ওপর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মস্কো এর আগে এই যুদ্ধকে ‘বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে মাঠপর্যায়ে তাদের এই গোয়েন্দা সহায়তার খবর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






