কম ক্ষেপণাস্ত্র বেশি লক্ষ্যবস্তু, ইরানের নতুন রণকৌশল
Loading...

কম ক্ষেপণাস্ত্র বেশি লক্ষ্যবস্তু, ইরানের নতুন রণকৌশল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের শুরুতে তেহরান যে বিশাল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামিয়েছিল, সেই সক্ষমতা এখন অনেকটাই স্তিমিত।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তবে ক্ষেপণাস্ত্র শক্তি কমলেও দমে যায়নি ইরান। উল্টো রণকৌশল বদলে সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে তারা। গত ছয় দিনে অন্তত ১১টি দেশে হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতিকে এক বড় ধরনের ধাক্কা দিয়েছে তেহরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধের প্রথম দিনের তুলনায় বর্তমানে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হার ৯০ শতাংশ কমেছে। ড্রোন হামলার হারও কমেছে প্রায় ৮৩ শতাংশ। কিন্তু ইরান এখন সংখ্যার চেয়ে নিরবচ্ছিন্নতার ওপর বেশি জোর দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের অভাব মেটাতে তারা ব্যবহার করছে হাজার হাজার সস্তা আত্মঘাতী ড্রোন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেন, “ইরান এখন সংখ্যার চেয়ে স্থায়িত্বের ওপর গুরুত্ব দিচ্ছে।” ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তথাকথিত ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরগুলোতে সফল হামলা চালিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ধ্বংস করেছে। তা সত্ত্বেও ইরান তাদের সস্তা শাহেদ ড্রোন দিয়ে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






