ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Loading...

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার নলি মিয়া পাইকের ছেলে। তিনি হাবিবা (১৬) ও নাফিজা (১০) নামের দুই কন্যাসন্তানের জনক।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে আছেন। সেখানে তিনি বিভিন্ন কাজ করতেন। সর্বশেষ গত শুক্রবার (১৩ মার্চ) আমার সঙ্গে তার কথা হয়। এরপর আর ফোনে তাকে পাইনি। পরে তার সঙ্গে থাকা অন্য প্রবাসীরা গতকাল রাতে আমাকে হামলায় তার মৃত্যুর খবর জানান। হামলায় তার দুই পা ও বুকে গুরুতর আঘাত লাগে।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

খাদিজা আক্তার নিতু বলেন, “রাষ্ট্রের কাছে আমার দাবি-আমার স্বামীর মরদেহ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।”

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, “এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading