কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সেনাসদস্যদের জানাজায় আমির শেখ তামিম
Loading...

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সেনাসদস্যদের জানাজায় আমির শেখ তামিম
কাতারের জলসীমায় জাতীয় দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সেনাসদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাগরিবের নামাজের পর দোহার ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে এই জানাজা সম্পন্ন হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি নিজে উপস্থিত থেকে এই জানাজায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে রাজপরিবারের সদস্য, সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন যারা
আমির শেখ তামিম ছাড়াও জানাজায় অংশ নেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি এবং শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আব্দুল্লাহ আল ঘানিম। এছাড়া কাতার সশস্ত্র বাহিনী এবং দেশটিতে মোতায়েন থাকা কাতার-তুরস্ক যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেন। তুরস্কের রাষ্ট্রদূত ড. মুস্তফা গোকসুও এ সময় উপস্থিত ছিলেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
শোকসন্তপ্ত পরিবারের পাশে আমির
প্রতিবেদনে বলা হয়েছে, জানাজা শেষে আমির শেখ তামিম নিহতদের কফিনবাহী মিছিলে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি নিহতদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
নিহতদের ‘জাতির শহীদ’ হিসেবে অভিহিত করেছে কাতার কর্তৃপক্ষ। জানাজায় বিপুল সংখ্যক সাধারণ নাগরিক ও কাতারে বসবাসরত প্রবাসী বাসিন্দারাও অংশ নেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় সাত আরোহীর মৃত্যু নিশ্চিত, তল্লাশি অভিযান সমাপ্ত
- কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সেনাসদস্যদের জানাজায় আমির শেখ তামিম
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের ভবন, আহত শতাধিক
- কাতারের জলসীমায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে
- কাতারের পর এবার ইরানি দূতাবাস কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব
Loading...






