কাতারে বিপন্ন প্রজাতির পাখি শিকারের অভিযোগে একদল জেলে আটক
Loading...

কাতারে বিপন্ন প্রজাতির পাখি শিকারের অভিযোগে একদল জেলে আটক
কাতারের সামুদ্রিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের আইন লঙ্ঘনের অভিযোগে একদল জেলেকে আটক করেছে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সামুদ্রিক সুরক্ষা বিভাগের এক অভিযানে একটি উপকূলীয় এলাকা থেকে ৯৫টি বিপন্ন প্রজাতির ‘সোকোত্রা করমোরান্ট’ (Socotra Cormorant) পাখি ধরার সময় তাদের হাতেনাতে ধরা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা দেশের প্রচলিত পরিবেশগত আইন লঙ্ঘন করে এই বিরল প্রজাতির পাখিগুলো শিকার করছিল।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিপন্ন সোকোত্রা করমোরান্ট
সোকোত্রা করমোরান্ট হলো করমোরান্টের একটি অত্যন্ত বিপন্ন প্রজাতি। মূলত পারস্য উপসাগর এবং আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলেই এই পাখিগুলোর বিচরণ দেখা যায়। পরিবেশবিদদের মতে, আবাসস্থল সংকট ও অবৈধ শিকারের কারণে এই প্রজাতির পাখির সংখ্যা বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমে আসছে।
মন্ত্রণালয়ের কঠোর বার্তা
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে যে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বন্যপ্রাণীর ক্ষতি রোধে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। একই সাথে মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের পরিবেশগত আইন মেনে চলার এবং যেকোনো জীবন্ত প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বন্যপ্রাণীর ক্ষতি করতে পারে এমন যেকোনো বেআইনি কার্যক্রম বা আইন লঙ্ঘনের খবর পাওয়া মাত্রই কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন
- ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে
- ইরানকে নিয়ে অশালীন শব্দে ভরা পোস্ট দিলেন ট্রাম্প
- কাতারে বিপন্ন প্রজাতির পাখি শিকারের অভিযোগে একদল জেলে আটক
- যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের
Loading...






