ইরানকে নিয়ে অশালীন শব্দে ভরা পোস্ট দিলেন ট্রাম্প

Loading...

ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে আমেরিকা, পেন্টাগনের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার হবে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

ট্রুথ সোস্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন। ওই পোস্টে ইরানকে উদ্দেশ্য করে নানা অশালীন কথাবার্তাও লিখেছেন ট্রাম্প।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এমন আচরণকে তার মানসিক অবস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছেন এক বিশ্লেষক।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আল জাজিরাকে ওই বিশ্লেষক বলেন, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ, নিজেকে গুরুত্বসহকারে নেওয়া হোক তা চান এবং তিনি যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়নে অটল থাকতে চান।

তিনি আরও বলেন, ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে তিনি মঙ্গলবারকে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হিসেবে উল্লেখ করছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

সূত্র: আল জাজিরা, বিবিসি

Loading...

Loading