একের পর এক ফ্লাইট বিলম্ব, জেটব্লুকে ২০ লাখ ডলার জরিমানা
Loading...

একের পর এক ফ্লাইট বিলম্ব, জেটব্লুকে ২০ লাখ ডলার জরিমানা
জেটব্লু এয়ারওয়েজকে ২০ লাখ ডলার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি)। কারণ, এই সংস্থা ঘন ঘন বিলম্বিত ফ্লাইট পরিচালনা করেছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
শুক্রবার রয়টার্স জানিয়েছে, দেরি করে ফ্লাইট পরিচালনা করার জন্য কোনো এয়ারলাইনসের বিরুদ্ধে এই প্রথমবারের মতো জরিমানা আরোপ করল ইউএসডিওটি।
Loading...
জানা গেছে, একটি সম্মতিপত্রের অংশ হিসেবে জেটব্লুকে ১০ লাখ ডলার জরিমানা দিতে হবে। বাকি অর্থ ক্ষতিগ্রস্ত যাত্রীদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে।
এ ছাড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জেটব্লু এয়ারওয়েজকে আগামী এক বছরের মধ্যে তিন ঘণ্টা বা তার বেশি সময় বিলম্বিত কিংবা বাতিল হওয়া ফ্লাইটের জন্য যাত্রীদের ন্যূনতম ৭৫ ডলারের ভাউচার প্রদান করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে কোনো দায় স্বীকার না করলেও মামলা-মোকদ্দমার খরচ এবং অনিশ্চয়তা এড়াতে এই মীমাংসায় সম্মত হয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ২০২২ ও ২০২৩ সালে জেটব্লু বারবার বিলম্বিত ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে নিউইয়র্ক থেকে র্যালি-ডারহাম, ফোর্ট লডারডেল, অরল্যান্ডো এবং ফোর্ট লডারডেল থেকে উইন্ডসর লক্স, কানেকটিকাটের ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত।
Loading...
ইইএসডিওটির মতে, জেটব্লুর চারটি ক্রমাগত বিলম্বিত ফ্লাইটে মোট ৩৯৫টি বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। এই ফ্লাইটগুলো মাসে ৫০ শতাংশের বেশি নির্ধারিত সময়ের ৩০ মিনিটের বেশি দেরিতে পৌঁছেছে বা বাতিল হয়েছে।
বলা হচ্ছে, জেটব্লুর এই জরিমানা যাত্রীসেবার মান উন্নত করতে এবং ভবিষ্যতে ক্রমাগত বিলম্ব প্রতিরোধে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

- নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল কাতার রিটেইল জায়ান্ট ‘আল মীরা’
- সমাজকর্মে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: আমিরের কাছ থেকে ‘রওদা পুরস্কার’ পেলেন রফিকের সিইও
- কাতারের আকাশসীমায় ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত
- ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না ইরান
- ট্রাম্পের মুখে আল্লাহর নাম, তবে ক্ষুব্ধ কেন মুসলিমরা
Loading...






