ফ্লাইট ধরতে ওমান ও সৌদি আরবে ছুটছেন দুবাই প্রবাসীরা

Loading...

ফ্লাইট ধরতে ওমান ও সৌদি আরবে ছুটছেন দুবাই প্রবাসীরা

সীমিত সংখ্যক ফ্লাইটে আসন নিশ্চিত করতে গাড়ি চালিয়ে পাশের দেশ ওমান, এমনকি সৌদি আরবেও যাচ্ছেন দুবাই প্রবাসীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পাল্টা আঘাতে টানা তৃতীয় দিনে বৈশ্বিক উড়োজাহাজ চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এয়ারলাইনস খাতে, শেয়ারবাজারে সংস্থাগুলোর বড় ধরনের দরপতন দেখছে। খবর এফটি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আজ বন্ধ রয়েছে দুবাই, আবুধাবি ও কাতারের বিমানবন্দরগুলো। এর ফলে চার্টার সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরের ল্যান্ডিং স্লট পেতে প্রতিযোগিতায় নেমেছে।

বিমানবন্দর বন্ধ থাকায় এই অঞ্চলে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এছাড়া এশিয়া ও ইউরোপের অনেক যাত্রী নির্ধারিত কানেক্টিং ফ্লাইট ধরতে পারেননি। কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ ও এমিরেটস আরো এক দিনের জন্য ফ্লাইট স্থগিত করেছে।

আজ এ অঞ্চলে নির্ধারিত অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচলের তথ্য পরিষেবাদাতা সিরিয়াম।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ইরানে হামলার পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে বৈশ্বিক এয়ারলাইনসগুলোর শেয়ারদর পড়ে যায়। ব্রিটিশ এয়ারওয়েজের প্যারেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস গ্রুপের শেয়ারদর কমেছে প্রায় ৫ শতাংশ। আফ্রিকাজুড়ে বড় কার্যক্রম থাকা এয়ার ফ্রান্স-কেএলএমের শেয়ারদর পড়েছে ৮ দশমিক ৫ শতাংশ আর লুফৎহানসা হারিয়েছে ৬ শতাংশ দর।

বিভিন্ন এয়ারলাইনস সংস্থা যাত্রা বাতিল করলেও মধ্যপ্রাচ্য জুড়ে চার্টার ফ্লাইট সংস্থাগুলো দ্রুত সক্রিয় হয়েছে।

ব্যক্তিগত জেট ক্লায়েন্টদের জন্য উড়োজাহাজের ব্যবস্থা করা প্রতিষ্ঠান এন্টারজেট জানিয়েছে, শনিবার থেকে তাদের বুকিং ৪০ শতাংশ বেড়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা চার্লস রবিনসন বলেন, তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাত থেকে বের হতে চাওয়া যাত্রীদের জন্য ওমানের মাসকাটই ‘একমাত্র বাস্তবসম্মত বিকল্প’।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কেউ কেউ আবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছাতে ১০ ঘণ্টা গাড়ি চালাচ্ছেন। রবিনসন বলেন, ‘দাম্মামেও কিছু কার্যক্রম শুরু হয়েছে বলে মনে হচ্ছে, যা বাহরাইন ও কাতারে থাকা যাত্রীর জন্য সহায়ক।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উড়োজাহাজ নিরাপত্তা সংস্থা পুরো অঞ্চলজুড়ে বেসামরিক উড়োজাহাজ চলাচল না করার সতর্কবার্তা দিয়েছে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

রবিনসন বলেন, ‘প্রকৃতপক্ষে যাচাইবাছাই ও অনুমোদিত উড়োজাহাজ খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। এ অঞ্চলে বর্তমানে যত ফ্লাইট পাওয়া যাচ্ছে, তার চেয়ে চাহিদা বেশি। ফ্লাইটের অনুরোধ ব্যাপক হারে বেড়েছে। আকাশপথ পুরোপুরি খুললে উপসাগরীয় অঞ্চল থেকে ব্যক্তিগত ফ্লাইটে ফিরে যাওয়া উল্লেখযোগ্যভাবে বাড়বে।’

ব্যক্তিগত ফ্লাইট পরিষেবাদাতা লাক্স জেটস মঙ্গলবার মাসকাট থেকে ইস্তাম্বুলে একটি এ৩২০ চার্টার করেছে। বুধবার আরো একটি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে, এবং সপ্তাহজুড়ে আরও ফ্লাইট চালানোর কথা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

লাক্স জেটসের পরিচালক আলেকজান্ডার গ্রাহাম বলেন, ‘দুবাইয়ের অর্ধেক মানুষ বুকিং দিচ্ছে।’

তবে কেউ কেউ ওমান সীমান্ত পার হতে সমস্যায় পড়ছেন। মাসকাটে ল্যান্ডিং স্লট পাওয়াও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

আরেক অপারেটর সোমবার ওমান থেকে মিলানে যাওয়ার একটি জেটে প্রতি আসনের জন্য ২০ হাজার পাউন্ড ভাড়া নিচ্ছিল।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

দুবাইভিত্তিক এক রুশ ধনকুবের নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই থেকে মস্কো রুটে স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ দিতে চেয়েও ব্যক্তিগত জেট বুক করতে পারেননি তিনি।

ব্যক্তিগত জেট অপারেটর এয়ার ডাইনামিকের প্রতিষ্ঠাতা রাফায়েলা মেলেদান্দ্রি বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে বের হতে গ্রাহকরা হুড়োহুড়ি করে প্রাইভেট জেট চার্টার করছেন। তবে তাদের ধৈর্য ধরতে হবে।

দুবাইয়ে অফিস রয়েছে এমন একটি বড় বৈশ্বিক হেজ ফান্ডের নির্বাহী বলেন, ‘আমরা লোকজনকে সরিয়ে নেয়ার উপায় খুঁজছি। কিন্তু এটা সহজ নয়।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তবে সব বিদেশী যে দুবাই ছেড়ে চলে যেতে চান এমনও নয়। আবুধাবিতে বসবাসকারী এক ব্রিটিশ, রোববার সকালে বিমানবন্দরের সামনে বিস্ফোরণ দেখেছেন এবং একটি ‘শাহেদ’ ড্রোন তার মাথার ওপর দিয়ে প্রায় ৫০ মিটার দূর দিয়ে উড়ে গেছে। তবুও তিনি ‘একদমই’ চলে যাওয়ার কথা ভাবছেন না।

তিনি বলেন, ‘আমরা এখানে পুরোপুরি নিরাপদ। কেউ কেউ সতর্কতা জারি হলে বেসমেন্টে নেমে যান, কিন্তু আমার মনে হয় এতে মানুষের উদ্বেগই বাড়ে।’

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading