সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

Loading...

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সামাজিক মাধ্যশ এক্স-এ প্রকাশিত এক পোস্টে বিবৃতিতে লিখেছেন, ‘আমরা ‘গভীর আলোচনা’ করবো, এর মধ্যে থাকবে ‘অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা’ সম্পর্কিত আলাপ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এ ছাড়া দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছে—যদিও তা অনুষ্ঠিত হবে কি না, এখনো নিশ্চিত করা হয়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে দার বলেন, পাকিস্তানের মাধ্যমে ‘বার্তা বিনিময়ের’ মাধ্যমে ‘পরোক্ষ আলোচনা’ চলছে।

ট্রাম্পও এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং সেটি ট্রুথ সোশালে পোস্ট করেন। ওই পোস্টে শরিফ লিখেছিলেন, পাকিস্তান আলোচনার আয়োজন করতে ‘প্রস্তুত’।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading