বাংলাদেশ
শ্রীমঙ্গলে কাতার প্রবাসীর বাড়ি থেকে অস্ত্রসহ আটক একজন
Loading...

শ্রীমঙ্গলে একটি বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াঅস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
জানা যায়, বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর রাত ৮টায় উপজেলার ভুনভীর ইউনিয়নের লইয়ারকুল এলাকার হাজী সেলিম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী, কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: হাজী সেলিম আহমেদ (৪৫) এর বাড়িতে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে ৪টি এয়ার গান (এক নলা বন্দুক) ও দেশীয় আধুনিক ডেগার (চাকু), স্টিলের তলোয়ার ও বিদেশী তীর ধনুক।
এসময় তার কর্মচারী জনৈক আব্দুল কাদের জিলানী (৩৫)কে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।
আরো পড়ুন-
- কাতার আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংহতিপত্র হস্তান্তর
- ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র
- ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ ইসরায়েলে, বিশ্বজুড়ে নিন্দা
- উপসাগরীয় মিত্রদের কাছে যুদ্ধের খরচ চাইতে পারেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন
Patakuri
Loading...






